লোহাগাড়ায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৩
 
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকর চাপায় আবুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার লোহার দিঘি পাড়স্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, সড়ক পার হওয়ার সময় কক্সবাজার গামী একটি ট্রাক আবুল কাশেমকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।