উত্তরায় ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২০:২৪
 
রাজধানীর উত্তরায় বহুতল ভবনের ১০তলা থেকে পড়ে মজিদ (৩০) ও সুজন (২৭) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মজিদ নীলফামারি জেলার জলঢাকা থানার মহড়পাড়া গ্রামের বাসিন্দা। সুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কুমতিপুর গ্রামে।
 
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, উত্তরার ৭ নং সেক্টরের ২১ নং সড়কের ৯ নম্বর বাড়িতে নির্মান শ্রমিকের কাজ করতেন মজিদ ও সুজন।
 
উত্তরা পশ্চিম থানার এস আই মো. সাইফুল ইসলাম জানান, ভবনের মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। এ সময় মজিদ ঘটনাস্থলে আর সুজন উত্তরার একটি মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।