ভাটারায় কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪১
 
রাজধানীতে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম ভুইয়া (১৬)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাটারা থানাধীন নুরেরচালা বোটঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।
 
নিহকের ফুপা মোস্তাক জানান, রবিউল ইসলাম স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র এবং পত্রিকার হকার। তার বাবার নাম ডেঙ্গুল ভুইয়া। তারা ভাটারা থানার ১১৪৩ নম্বর নুরের চালা বোর্ড ঘাটে কেরামত আলীর বাড়িতে ভাড়া থাকে।
 
সকাল ১০টার দিকে রবিউল বাসা থেকে স্কুলে যাচ্ছিল। সে লোকমান মিয়ার মার্কেটের পাশে গেলে মার্কেটের একটি কার্নিস ভেঙ্গে তার মাথায় পরে এবং ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে পুরিম তার লাশ উদ্ধার করেছে।
 
ভাটারা থানার এসআই জিয়াউদ্দিন জানান—রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কিশেরের ওপর দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।