বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১০:২৬


দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বকশিবাজারের বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে।