ইরাকে ১২৭ শিশুকে অপহরণ করেছে আইএস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:২৫
 
 
ইরাকের মসুল শহরে ১২৭ শিশুকে অপহরণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, এই শিশুদের প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারই গোষ্ঠীটির উদ্দেশ্য।
 
কুর্দিস্তান ডেমক্রেটিক পার্টির কর্মকর্তা সাইয়িদ মামৌজিনির বরাত দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে আইএস ১১ থেকে ১৫ বছর বয়সী ১২৭ জন শিশুকে অপহরণ করেছে।
 
তিনি আরো জানিয়েছেন, অপহৃত শিশুদের বিশেষ শিবিরে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সেখানে তাদের অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী অভিযান পরিচালনায় শিক্ষা দেয়া হবে।