ইরাক থেকে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের অনুরোধের পর বুধবার এই ঘোষণা দিল দেশটি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, আইএসকে শুধু ইরাকে নয়, পাশের দেশ সিরিয়াতেও পরাজিত করতে হবে। অস্ট্রেলিয়ার ছয়টি রাফ/এ১৮ জঙ্গি বিমান ও দুটি সাহায্যকারী বিমান ইরাকে ইতোমধ্যে সক্রিয় রয়েছে।
ক্যানবেরায় সাংবাদিকদের তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শুধু মানবিক সংকট সমাধানের জন্য নয়, অস্ট্রেলিয়া ও বাকি বিশ্বের প্রতি হুমকি মোকাবেলায় আইএস জঙ্গিদের ধ্বংস করা জরুরি। খবর: এএফপি।
