গাংনীতে অপরহণকারী চক্রের মূল হোতা আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০২
আন্তজেলা অপহরণ চক্রের প্রধান ওয়াজেদ আলী (৩০) কে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে মোবাইল ট্র্যাকিং করে গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন গাংনী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক ওয়াজেদ আলী তেরাইল গ্রামের কুঠিপাড়ার মোক্তার আলীর ছেলে। 
 
ওসি মোক্তার হোসেন জানান, ওয়াজেল আলী গাংনীর ষোলটাকা গ্রামের আব্দুল জলিল, লিপ্টন হোসেন ও ভোমরদহ গ্রামের সাদিমান হোসেনের ছেলে টিপু অপহরণ মামলার এজাহারভূক্ত আসামি। তিনি আরও জানান, আসামি ওয়াজেল আলী বিভিন্ন এলাকার অপরহণের মূল হোতা। তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার অপরহণসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করে আসছেন। তার নামে গাংনী থানায় অপহরণ মামলা রয়েছে। মামলার নং ১১(৭) ১৫ ইং, দণ্ডবিধি ৩৬৪, ৩৮৭,৩২৫ ও ৩৪ ধারায়। আটক অপহরণকারী ওয়াজেদ আলী এলাকার অপহরণসহ নানা ধরনের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।