গাজীপুরে পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ্

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:১৬
গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত কেয়া গার্মেন্টস কারখানার শতাধিক শ্রমিক পানি পান করে অসুস্থ্ হয়ে পড়েছে। বুধবার সকালে কারখানার সরবরাহকৃত পানি পান করলে এ ঘটনা ঘটে।  তাদের শরীফ জেনারেল হসপিটাল, কোনাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮ টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়। এরপর কারখানার সরবরাহকৃত পানি পান করে কয়েকজন শ্রমিকের বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যাথা অনুভব করতে থাকে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। একে একে বিভিন্ন ফ্লোর থেকে পানি পান করা শ্রমিকরা অসুস্থ্ হতে থাকলে তাদের কোনাবাড়ির বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ্ শ্রমিকদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া অব্যাহত রয়েছে।