বিএনপি নেতা মিনু হাসপাতালে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:২১


বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি ঐ হাসপাতালের কার্ডিয়লজি বিভাগের ভর্তি রয়েছেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল দাঁতের চিকিৎসার জন্য মিজানুর রহমান মিনুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি বুকের ব্যাথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি হাসপাতালের কার্ডিয়লজি বিভাগের ভর্তি রয়েছেন।

 

উল্লেখ্য, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নাশকতার ঘটনায় পুলিশ কনস্টেবল হত্যাসহ ২৯টি মামলার আসামি হন মিজানুর রহমান মিনু। গত জুলাই মাসে নাশকতার ছয় মামলায় মিনুর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠয়।