শিবালয়ে গরু ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৩
পাটুরিয়া ঘাটে একটি গরু গোসল করিয়ে অন্যটি নিয়ে ঘাটে নামার পর চুরি হয়ে যায় গরুটি। সংঘবদ্ধ চক্র গাড়িতে নিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করে পুলিশ। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হচ্ছেন- ধামরাই উপজেলার কায়েতপাড়া গ্রামের আজাদ খানের ছেলে হৃদয় আলম বাবু (২০), আবুল কালামের ছেলে সাগর হোসেন (১৮) ও নন্দন সরকারের ছেলে পুলক সরকার (২০)।
 
এসআই আব্দুল জলিল জানান, শিবালয়ের পাটুরিয়া ঘাটের ধুতরাবাড়ী এলাকার বিল্লাল কাজী নদীতে গরু গোসল করানোর এক পর্যায়ে আটককৃতরা ১টি গরু গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। প্রায় ৩০ কিলোমিটার দূরে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকা থেকে তাদের আটক করা হয়।