নাসিরনগরে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মাছমা গ্রামে সামসুল হকের ছেলে জিয়াউর রহমান (৩০) নামের এক যুবক ইদুঁরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। 
 
স্থানীয়রা জানায়, ফেরি ব্যবসায়ী জিয়াউর রহমান মঙ্গলবার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর মা-বাবার সঙ্গে বাকবিতণ্ডা হলে রাতে ঘরে থাকা ইদুঁর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকালে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  
 
২০১৩ সালে আর রহমান (২৮) নামের সামসুল হকের আরেক ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন।