রংপুরের কাউনিয়ায় ব্যাটারী চালিত অটো রিকশা ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেপামধুপুরে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে টেপামধুপুরের আব্দুল ওয়াহেদ আলীর একটি অটো রিকশা টেপামধুপুর থেকে কাউনিয়া আসার জন্য রিজার্ভ নেন পাটবাড়ির সায়েদ পাপ্পু, তাজেল ইসলাম, ইউসুফ ও বাবু। কাউনিয়া আসার পথে অটোচালক ওয়াহেদ তার পরিচিত দুইজনকে অটোতে উঠালে তারা বাঁধা দেন। এ সময় ছিনতাকারীদলের সদস্যদের সন্দেহ হলে ওয়াহেদ অটো রিকশাটি থামিয়ে সায়েদকে আটক করেন। বাকিরা পালিয়ে যাবার চেষ্টা করলে লোকজন দৌড়ে তাজেলকে আটক করে। পরে কাউনিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ সায়েদ পাপ্পু ও তাজেলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, 'তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে।'
