বগুড়ার গোদারপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩৫) নামে র্যাব পরিচয়ে এক প্রতারককে আটক করেছে র্যাব-১২। আটক হওয়া ফারুক হোসেন কুষ্টিয়ার খোকসায় জানিপুর গ্রামের মৃত আমছুর উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে র্যাব- ১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাতে সদরের গোদারপাড়া এলাকায় উম্মে কুলসুমের বাসায় অভিযান চালিয়ে র্যাব সদস্য পরিচয় দানকারি প্রতারক ফারুক হোসেনকে আটক করে। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
