ঢাকার দোহারে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের (মটর সাইকেল) প্রতীকে প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তের হামলায় চারকর্মী আহত হয়েছেন। বুধবার দুপুরে মেঘুলা বাজারের কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুহুল আমীন (৪৮), মনির তালুকদার (৪২), মোহাম্মদ আলী (৪০) ও পটল মিয়া (৩৮)। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাদের অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দোহার উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
