ময়মনসিংহের গফরগাঁয়ের মধ্যপারা গ্রামে জোসনা খাতুনকে (৫০) খুন করার অভিযোগে তার ছেলে মোফাজ্জলকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
গফরগাঁয়ের ওসি আবু ওবায়দা খান জানান, মাদকাসক্ত মোফাজ্জল বিকেলে তার মায়ের কাছে নেশা করার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত মোফাজ্জল তার মাকে কুপিয়ে হত্যা করে।
