গোপালগঞ্জে ভূয়া চিকিৎসক আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ২০:০২
 
গোপালগঞ্জে কামরুজ্জামান (২৫) নামে এক ভূয়া চিকিৎসককে পুলিশ আটক করেছে। আজ বুধবার বিকালে সদর হাসপাতাল থেকে ওই ভূয়া চিকিৎসককে আটক করা হয়। আটক কামরুজ্জামান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আওলাখড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
 
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, কামরুজ্জামান দীর্ঘ দিন যাবৎ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোপালগঞ্জ আড়াই শ’ বেড জোনারেল হাসপাতালের চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা করে রোগী চিকিৎসা করে আসছিলেন। বিষয়টি সন্দেহ হলে বুধবার বিকালে এলাকাবাসী কামরুজ্জামানকে আটক করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে ভূয়া চিকিৎসক প্রমানিত হলে পুলিশকে খবর দেয় হাসপাতাল কতৃপক্ষ। পরে পুলিশ গিয়ে কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।