চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫০
কুমিল্লার চান্দিনায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত আরও ২০ জন। বুধবার দিনগত রাত দেড়টায় নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
কাভার্ডভ্যান চালক নিহত দেলোয়ার হোসেন (৪৫) কুমিল্লা সদর দক্ষিণ থানার শিবপুর গ্রামের আমির হোসেনের ছেলে।  
 
আহতরা হলেন- বাস যাত্রী মুন্সিগঞ্জের আব্দুর রহিম (৩৫), হোমনা উপজেলার আতিক (২০), নোয়াখালী শিবপুর উপজেলার খোরশেদ আলম (২৫), আরিফুল ইসলাম (৩৭), বেগমগঞ্জ উপজেলার বেলায়েত (২৮), মাইজদী উপজেলার মজনু (২৫), চমুহনির মোতালেব (২৭), টাঙ্গাইল জাঙ্গালীয়ার আহসান হাবিব (৩৮), গাজীপুরের জয়দেবপুরের শহিদুল (৪৫), একই এলাকার আব্দুল খলিল (৩৭)সহ আরও ১০জন।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন জানান, রাতে বৃষ্টির শুরু হলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী হিমাচল পরিবহনের যাত্রবাহী বাস ও বিপরীতমুখি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে হাইওয়ে পুলিশের পাশাপাশি চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে দুঘর্টনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়। আহতের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে অন্তত ২০-২২ জন ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে কাভার্ডভ্যান চালক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।