বগুড়ার কাহালুতে বুধবার রাতে মাদক আইনের মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে (৫০) তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, কাহালু থানার এস আই শরিফুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা দরগাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল দরগাহাট বাজার এলাকার আব্দুস সামাদ আকন্দের ছেলে। তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক আইনের মামলা ছিল বলে জানান কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডু।
