গণপিটুনিতে গরু চোর নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৪
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠিয়েছে।  নিহতের নাম ইউসুফ (৪৫)। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। 
 
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বানিয়ারচালায় একটি বাড়ির গোয়াল ঘরে গরু চুরির সময় বাড়ির লোকজন বুঝতে পেরে চিৎকার করে তাদের ধাওয়া করে। একপর্যায়ে এলাকাবাসি ইউসুফকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।