নাগেশ্বরীতে ভারতীয় মাদকসহ আটক ১

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০৯
নাগেশ্বরীতে বিশ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বলদিয়া রাঙ্গালের কুটি গ্রাম থেকে তাকে আটকে করা হয়।
 
কচাকাটা থানার এস আই মোসলেম উদ্দিন অভিযান চালিয়ে মদসহ মৃত পাশান আলীর ছেলে আব্দুল মজিদ (৫০) কে তার নিজ বাড়ি থেকে আটক করেন। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, 'গ্রেফতারকৃতকে স্যোশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারা মতে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।'