কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ দমদমিয়ার নাফনদীর জইল্যারদ্বীপ থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আব্দুল হান্নান খান দাবি করেন, ভোরে নাফনদীর জইল্যার দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
