ভাঙ্গায় সাপের ছোবলে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামে বুধবার গভীর রাতে সাপের ছোবলে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। 
 
ছাত্রীটির বাবা ফারুক মাতুব্বর জানায়, রাত ২টার সময় ঘুমন্ত অবস্থায় তার মেয়েকে সাপে ছোবল দেয়। স্থানীয় কবিরাজ ঘণ্টাখানেক চেষ্টা চালায় সাপের বিষ নামানোর জন্য। মেয়েটির অবস্থার অবনতি হলে রাতেই তাকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
মেয়েটি ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।