হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফর্মারে আগুন, উৎপাদন বন্ধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪৪
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে দুইটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, জাতীয় বিদ্যুৎ গ্রেডে এর প্রভাব পড়েছে । ইতিমধ্যে জাতীয় গ্রেডে বিদ্যুৎ সঞ্চালন কমেছে ৭০ মেগাওয়াট।