জয়পুহাটে পৃথক ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১১
জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই নারীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অবস্থিত রিলায়েন্স পোল্ট্রি এন্ড হ্যাচারির ফোরম্যান মাসুদকে (৩২) মৃত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হ্যাচারি থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি। 
 
অপরদিকে সদরের চকবরকত ইউনিয়নের দুগড় গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জরিনা বেগম (৪৫) বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে পুলিশ লাশটি উদ্ধার করে। তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারিক সূত্রে জানা গেছে। এ ছাড়া পাঁচবিবি উপজেলার রায়গ্রামের রতন মন্ডলের কন্যা সুমাইয়া আকতার (১৬) মায়ের বকাবকিতে অভিমান করে বিষপান করলে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।
কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করে। 
 
তিনজনের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক অস্বভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।