ডোমারে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২১
নীলফামারীর ডোমারে গোলাম রউফ (৪৫) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সোনারায় ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রউফ সোনারায় ইউনিয়নের মো. মহসিন আলীর ছেলে।
 
রউফের ভাই আল আমিন জানান, বুধবার সকাল দশটার দিকে তার ভাই বাড়ি থেকে বের হন। সারাদিন তিনি বাড়িতে ফিরে না আসায় তারা রাতে তাকে খুঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে লোকমুখে জানতে পারে, ডোমার ফার্মের খালে একটি মানুষের মৃত দেহ পড়ে আছে। সেখানে গিয়ে তিনি তার ভাইয়ের লাশ দেখতে পান। তার ভাই মৃগীরোগী বলে জানান তিনি। 
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ১০-১১ ঘণ্টা আগে তিনি মারা গেছেন। লাশ পানিতে পড়ে থাকায় দেহ ফুলে গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।