শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে শুক্রবার থেকে ফেরি চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নদী খননের জন্য শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। বুধবার নৌ পরিবহণ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে যাত্রী, যানবাহন মালিক-চালকদের বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়।
বিআইডব্লিউটি’র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান জানান, পদ্মা সেতুর কাজে ব্যবহৃত সিনো হাইড্রোর উচ্চক্ষমতা সম্পন্ন ড্রেজারসহ আটটি ড্রেজার নদী খননে কাজ করছে। বিআইডব্লিউটি’র দুটি, সিনো হাইড্রোর একটি, বেসরকারী প্রতিষ্ঠান একুয়ামেরিন ড্রেজার্স লিমিটেডের দুটি, শিমুলিয়ার লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটি’র একটি ও ফেরি ঘাট এলাকায় বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গ ড্রেজার্স লিমিটেডের দুটি এ রুটে খননের কাজ করছে।
