সিরিয়ায় রাশিয়ার 'সামরিক উপস্থিতিতে' ন্যাটোর উদ্বেগ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২০:০০
 
সিরিয়ায় রাশিয়ার 'সামরিক উপস্থিতিতে' উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। ন্যাটো প্রধান জেন্স স্টোল্টেনবার্গ বলেন, রাশিয়ার হস্তক্ষেপ সিরিয়া সংঘাত নিরসনে সহায়ক হবে না। যদিও বিষয়টি নিশ্চত নয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে টেলিফোনে তার এই উদ্বেগের কথা আবারো তুলে ধরেন। সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে বাশার সরকারের প্রধান মিত্র রাশিয়া জানিয়েছে, দেশটি সিরিয়ায় শুধু সামরিক বিশেষজ্ঞদের পাঠিয়েছে।
 
প্রতিনিধিরা জানিয়েছে, মস্কোর সহায়তা না পেলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনই ক্ষমতাচ্যুত হতে পারেন। বাসস।