রাজধানীতে পোশাক কারখানায় আগুন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ০৮:৪৭
রাজধানীর মিরপুর-১ এ পিআরএস নিটওয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার জানান, ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় পিআরএস পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।