রায়েরবাজারে যুবক গুলিবিদ্ধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ০৯:০৮
রাজধানীর রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বেলাল হোসেন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রায়েরবাজারের আজিজ খান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বেলাল ওই এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে।
 
আহতের ভাই সাজ্জাদ হোসেন জানান, বেলাল তাদের বাসার নিচ তলায় নিজ কক্ষে বসে ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক জানালার পাশ থেকে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ বেলালকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে তা জানেন না বলে  দাবি করেছেন সাজ্জাদ হোসেন। 
 
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।