হাজীগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১০:৫০
চাঁদপুরের হাজীগঞ্জে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির ঘরের সিলিংয়ের কাঠের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। 
 
জানা গেছে, উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির রিকশা চালক রফিকউল্লার স্কুল পড়ুয়া মেয়ে মরিউম আক্তার (১৬)। এ বছর রামচন্দ্রপুর ভূইয়া একাডেমীর দশম শ্রেণির ছাত্রী সে।
 
স্থানীয়রা জানায়, তার খালাত ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মরিউমের। দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক থাকার পর খালাত ভাই গোপনে অন্যত্র বিয়ে করে ফেলে এমন খবর শুনে আত্মহত্যার পথ বেছে নেয়। 
 
মেয়ের মা রেজিয়া বেগম বলেন, বৃহস্পতিবার জোহরের নামাজের পর টোরাগড় বাবার বাড়িতে যাই। এ সময় আমার বড় মেয়ের নাতিনকে তার কাছে রেখে যাই। রাত ৭টার সময় শুনি মেয়ে গলায় ফাঁস দিয়েছে।
 
হাজীগঞ্জ থানার এস আই রবিউল ইসলাম বলেন, মেয়েটি কি কারণে আত্মহত্যা করল তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।