মধুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩১
ফরিদপুরের মধুখালী পৌর সভার ৩নং ওয়ার্ডের সুলতান সিকদারের শিশু পুত্র জোনায়েদ সিকদার (৪) বাড়ির পাশের খাদের পানিতে ডুবে মারা গেছে।
 
আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।
 
নিহত জোনায়েদের চাচা সাবেক পৌর কাউন্সিলর সেলিম রেজা সলেমান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  মৃত ঘোষণা করেন।