আইএস প্রধানের সমালোচনায় জাওয়াহিরি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৭

শীর্ষ জঙ্গি গোষ্ঠী আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি বলেছেন, ইসলামিক স্টেটস প্রধান আবু বকর আল বাগদাদির প্রতিষ্ঠিত খেলাফতের কোনো ভিত্তি নেই।


গত বছরের জুন মাসে ইসলামিক স্টেটস পুরো মুসলিম বিশ্বের  খেলাফতের প্রধান হিসেবে আবু বকর আল বাগদাদির নাম  ঘোষণা করে । ৯/১১ টুইন টাওয়ার আক্রমণের ১৪ তম বর্ষপূতির একদিন আগে ৪৫ মিনিটের অডিও বার্তা প্রকাশ করেন। এই ভিডিও বার্তায় তিনি বলেন ইসলামি খেলাফতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আবু বকর আল বাগদাদির নেই।

 

অডিও বার্তায় তিনি বলেন, আইএস ও আবু বকর আল বাগদাদিকে নিয়ে আমরা কখনো কথা বলিনি, কিন্তু তারা মুজাহিদদের আনুগত্য ত্যাগ করে যেটাকে তারা খেলাফত বলে উল্লেখ করে সেখানে যোগ দেওয়ার আহবান জানানোর পরে পরে তাদের বিদ্রোহের আগুন নেভাতে আমাদের কথা বলতে হচ্ছে।

 

 

জাওয়াহিরি আরো যোগ করেন, মুসলিম বিশ্বের অন্য কারো সঙ্গে আলোচনা না করে আবু বকর আল বাগদাদিকে যে খলিফা ঘোষণা করা হয়েছে তাতে সবাই বিস্মিত হয়েছে।

 


উল্লেখ্য, ২০১০ সালে আল কায়েদার ইরাক শাখা নিজেদের ইসলামিক স্টেটস নামে ঘোষণা করে এবং বাগদাদিকে তাদের নেতা নির্বাচন করে। ২০১৩ সালে ইসলামিক স্টেটস অব ইরাক ও লেভান্ত নামে আল কায়েদা থেকে বেরিয়ে আসেন বাগদাদি। এরপর থেকে এই দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। এবিসি নিউজ অস্ট্রেলিয়া