জাপানের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুক্রবার জানিয়েছেন, বিটকয়েন এক্সচেঞ্জ ম্যাটগক্সের প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বার্তা সংস্থা জিজি প্রেস একথা জানিয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে কয়েকশ কোটি মার্কিন ডলার মূল্যের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
ফ্রান্সে জন্মগ্রহণকারী মার্ক কারপেলেসকে (৩০) গত মাসে টোকিওতে পুলিশের হেফাজতে নেয়ার পর তার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপিত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। বাসস
