ব্যস্ত রাস্তায় গুলির ঘটনায় সতর্ক অ্যারিজোনা পুলিশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৯

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ব্যস্ত সড়কে মোটরযান আরোহীদের লক্ষ্যকরে গুলি করার ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। সরকারি কর্মকর্তারা এ ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করেন।


পুলিশ এএফপিকে বলেছে, গত ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চরীয় এ রাজ্যের ইন্টেস্টেট ১০ সড়কে বা এর কাছে ১১ বার গুলির ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবার সেখানে এমন গুলির ঘটনা ঘটে। ট্রেইলারের মতো একটি গাড়িতে এ হামলা হামলা চালানো হয়।


সেখানে অপর একটি হামলার ঘটনায় তদন্ত চলছে। এ হামলারও রাস্তার হামলার ঘটনাগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুলির ঘটনায় গাড়ির কাঁচ ভেঙ্গে এক কিশোরি আহত হয়।


অ্যারিজোনা রাজ্য পুলিশের মুখপাত্র বার্ট গ্রেভস বলেন, সেখানে এ ধরণের আতংকজনক হামলার ঘটনায় এক বা একাধিক চোরাগোপ্তা হামলাকারী জড়িত থাকতে পারে।


অ্যারিজোনার জন নিরাপত্তা বিভাগের প্রধান কর্ণেল ফ্রাঙ্ক মিলস্টিড বলেন, এসব হামলার ঘটনা দেশের ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’। তিনি এ ধরণের হামলাকারীকে ধরিয়ে দিতে সহযোগিতাকারীকে ২০ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দেন।


উল্লেখ্য, গত ২৯ আগস্ট প্রথম এ ধরণের হামলার ঘটনা ঘটে। বাসস