চট্টগ্রামে শিবিরের ৮ নেতাকর্মী আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০০
চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখিল এলাকা থেকে শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। এ সময় বেশ কিছু সরকারবিরোধী পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়।
 
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, বৃহস্পতিবার গভীর রাতে শিবিরের নেতাকর্মীরা একটি বাড়িতে বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা বৈঠকে মিলিত হয় বলে তিনি জানান।
 
তিনি আরো জানান, তাদের কাছ থেকে শিবিরের বই, বেশ কিছু সরকারবিরোধী ব্যানার, পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দেয়া হয়।