ফরিদপুরের সদরপুরের বেগম কাজী জেবুনেচ্ছো উচ্চ বালিকা বিদ্যলয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার তাকে কাউলিপাড়া থেকে উদ্ধার করা হয়। পুলিশ মাইক্রবাস চালক ফারুক ও মনিরকে আটক করেছে।
জানা গেছে, স্কুল থেকে ফেরার পথে অপহরণকারীরা তাকে নিয়ে দশহাজার কবরস্থানের কাছে পৌঁছলে তাদের গাড়ি বালুতে আটকে যায়। পরে তারা একটি আরেকটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মোটরসাইকেল নিয়ে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে। কাউলিপাড়া বাজার এলাকার লোকজন অপহরনকারীদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চালক ফারুক (২০) ও মনিরকে আটক করে। তবে পুলিশ অপহরণকারীর মূল হোতা শাকিল (২০) ও রাকিব (২১)কে আটক করতে পারেনি।
