নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩০
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক ইত্তেফাকের নোয়াখালীর সেনবাগ উপজেলা সংবাদদাতা ও সেনবাগ পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম। একই ঘটনায় আহত হন তার বড় ভাই মঞ্জুরুল আলম। তাদেরকে সেনবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 
 
আহত মঞ্জুরুল আলম জানান, খোরশেদ আলমের শ্বশুর বাড়ি দাগন ভূইয়ার জগৎপুর গ্রামে তার শালিকার বিয়ের অনুষ্ঠান শেষে রাত ২ টার দিকে দুই ভাই মটরসাইকেল যোগে নিজ বাড়ি সেনবাগে ফিরছিলেন। পথে সেনবাগের ভূইয়ার দীঘির পাড় এলাকায় আসলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আত্মীয়- স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খোরশেদ আলমের মাথার পিছনের অংশ ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তার আঘাতস্থলে ৫টি শিলাই দেয়া হয়েছে। মঞ্জুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বর্তমানে খোরশেদ আলমকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।