ক্ষমা চেয়েছেন সেই ক্যামেরা পারসন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩১

সিরীয় শরণার্থীকে লাথি দেওয়া হাঙ্গেরিয়ান সাংবাদিক নিজের ঘৃণিত কর্মকান্ডের জন্য ক্ষমা চেয়েছেন।

হাঙ্গেরিয়ান টিভি সাংবাদিক পেত্রা লাসলো সিরীয় শরণার্থীরা পুরুষের ধাওয়া খেয়ে ফেরত যাওয়ার সময়ে তাদের লাথি মারেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশিত হলে প্রচন্ড সমালোচনার সৃষ্টি হয়। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। নিজের কান্ডটি দেখে নিজেই লজ্জ্বিত বোধ করছেন পেত্রা।

 

হাঙ্গেরিয়ান সংবাদপত্র মাগিয়ার নেমজেতে প্রকাশিত একটি চিঠিতে বলেন, আমি যখন ফুটেজটা দেখছি, তখন মনে হচ্ছে আমাকে দেখছি না। আমি সততার সঙ্গে বলছি, আমি অনেক অনুতপ্ত এবং এই কাজের দায়িত্ত্ব নিচ্ছি।

 

ওই কান্ড করার কারণ হিসেবে বলেন, আমি আসলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি অবশ্যই হৃদয়হীন বর্ণবাদী কোনো ক্যামেরা পারসন নই। বিবিসি