বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রিপিস-কাপড় জব্দ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকভর্তি বিপুল পরিমাণ উন্নত মানের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও সার্টের থান কাপড় জব্দ করা হয়েছে।
 
শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার হাসাদহ বাজারের কাছে অভিযান চালিয়ে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ ট্রাকভর্তি ভারতীয় এসব কাপড় জব্দ করে।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, জব্দকৃত ছয় হাজার ৬৫০টি শাড়ি, ৫৬০টি থ্রি-পিস ও ছয় হাজার ৪৯০ মিটার শার্টের থান কাপড়ের আনুমানিক মূল্য চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।