ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমরদী গ্রামে পুলিশের তাড়া খেয়ে কুদ্দুচ মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি কসুদপুর থানা দিগনগর ইউনিয়নের বিষমপদ্দি গ্রামের আ. মজিদ মাতুব্বরের ছেলে।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চুমরদী গ্রামে আনোয়ার মাতুব্বরের বাড়িতে জুয়ার আসর বসত। সেখানে কয়েক থানার বেশ কয়েকজন জুয়ারি বড় অঙ্কের জুয়া খেলায় অংশ নিত। পুলিশ বিকালে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে তারা পালাতে চেষ্টা করে। এ সময় পুলিশের তাড়া খেয়ে কুদ্দুচ মোল্লা মাটিতে পড়ে মারা যায়।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, কুদ্দুচ মোল্লাকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, অভিযানকালে জুয়ারিরা অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে।
