মাগুরা সদর উপজেলার রামনগর দূর্গাপুর গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে ব্যবসায়ি ফরহাদ বিশ্বাসের দুই মেয়ে অন্তরা (১৭) ও চৈতি (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
প্রেম ঘটিত কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অন্তরা মাগুরা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণী ও চৈতী রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, রাত ৮ টার সময় তাদের বাড়ির বাথরুমে পাশাপাশি পৃথক রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি টিরকুট পাওয়া যায়। যেখানে তারা পিতা-মাতার কাছে ক্ষমা প্রার্থনা করেছে।
প্রেম ঘটিত কারনে এই আত্মহত্যার ঘঁনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে । তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, প্রেম ঘটিত কারনে এই আত্মহত্যার ঘটঁনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ।
