কানাডায় দূতাবাসের সার্ভিস ফি বেড়েছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৪১
কানাডা প্রবাসী এবং কানাডিয়ানদের জন্য সব ধরনের সার্ভিস ফি বর্ধিত করা হয়েছে, যা কার্যকর হবে আগামী পহেলা অক্টোবর থেকে। অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, কানাডিয়ান ডলারের অনুকূলে ইউএসএ ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ভিসা, নো ভিসা, মেশিন রিডাবেল পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, এন্ডোসম্যান, ড্রাইভিং সাইসেন্স সত্যায়িত, এটাসটেশন, বার্থ রেজিস্ট্রেশনসহ ঊনিশ ধরনের ফি বাড়ানো হয়েছে। 
 
যেমন, নো ভিসা ফি কানাডিয়ান ষাট ডলার থেকে আশি ডলার, সিঙ্গেল ভিসা ফি পঁচাত্তর ডলার থেকে একশ’ ডলার, মাল্টিপুল ভিসা ফি দেড় শ’ ডলার থেকে দু’ শত ডলার এভাবেই সব ফি পুনরায় নির্ধারণ করা হয়েছে।