লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে হাসপাতাল নেয়ার পথে বুলেট মিয়া (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। নিহত বুলেট আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের নবিয়ার রহমান প্রামানিকের ছেলে।
এলাকাবাসী জানান, বুলেট মিয়া কামারপাড়া চৌধুরীর গোডাউন এলাকায় গভীর রাতে মাঠে বসে মাত্রাতিরিক্ত মদ্য ও গাঁজা সেবন করে মাটিতে পড়ে যান। পথচারীরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাতেই প্রচণ্ড বুকের ব্যাথায় উঠলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।
আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
