পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৮
শেরপুরের ঝিনাইগাতীতে সেলিম (২২) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। শনিবার সকালে উপজেলার দুপুরীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
সেলিম ওই গ্রামের জহুরুল হকের ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন বলে জানা যায়। সকাল ৯টায় পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে গুরুত্বর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।