যুদ্ধ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:২৪

যুদ্ধ ছিল স্বাধীনতার

যুদ্ধ ছিল মুক্তির

যুদ্ধ ছিল পীড়ন রুখার

যুদ্ধ ছিল যুক্তির।

 

যুদ্ধ ছিল দুঃখ মুছার

হাসি আনা মায়ের

যুদ্ধ ছিল ক্ষোভের প্রকাশ

অসীম সাহস ভাইয়ের।

 

যুদ্ধ করেই শুদ্ধতা পাই

রুদ্ধ করি শোষণ

পাই অধিকার মুক্ত চলার

বন্ধ করি তোষণ।

 

যুদ্ধ করেই ফিরিয়ে আনি 

আমার মাটি-দেশ

যুদ্ধ করেই গড়ব এদেশ

হাসব অনিমেষ।