সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির দলে খেলতে চেয়ে পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার।
মহেশ ভূপতির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে দল নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। শচীন এই টেনিস লিগে খেলার ইচ্ছেই প্রকাশ করেছেন। শচীন বিরাটকে বলেন, হেই বিরাট, আমি খেলতে চাই। দুই বার এটি তার টুইটার একাউন্ট থেকে পোস্ট করেন। বিরাট অবশ্য ফিরতি টুইটে সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে বলেছেন, আমি নিশ্চিত নয় যে এখানে খেলার জন্য যা প্রয়োজন তা আপনার আছে কী না শচীনজী ।
আপাত হাস্যরসের মোড়কে হলেও ভারতের অতীত ও ভবিষ্যতের সেরা দুই ব্যাটসম্যানের খুনসুটিতে ঝড় উঠে সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে।
