ভ্যাট প্রত্যাহারের দাবিতে অাজও আন্দোলনে শিক্ষার্থীরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৭

টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর পান্থপথ সিগন্যালে মানববন্ধন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

IMG0

এ ছাড়া মহাখালী, বাড্ডা, নতুনবাজার ও বনানী এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করছে। ধানমন্ডির এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীদের দুপুর ১টায় নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করার কথা রয়েছে।

অন্যদিকে রাজশাহী, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ চলছে। 'নো ভ্যাট' আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ফারুক আহমেদ জানান, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।