হোমনায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪১
হোমনায় পিংকি আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মিরাশ গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মো. আলী মিয়ার মেয়ে ও উপজেলার নিলখি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পিংকি সকালে নাস্তা খাওয়ার পর স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিতে পড়ার ঘরে যায়। দীর্ঘ সময় পাড় হলেও  সে ঘর থেকে বের হয়নি। তার মা তাকে ডাকতে পড়ার ঘরের কাছে গেলে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজনকে খবর দেন। পরে লোকজন এসে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।