৩৪তম বিসিএসে শূন্য পদে মেধাবীদের মূল্যায়ন এবং মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশের দাবিতে অবস্থান অর্মসূচি পালন করছেন ক্যাডার বঞ্চিতরা। শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি থেকে জানান হয়, রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং পিএসসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া সমন্বিতভাবে হাইকোর্টে দ্বিতীয় রিটের জন্য পিএসসিতে আবেদনপত্র জমা দেয়া হবে।
