রংপুরে অস্ত্রসহ সিটি কাউন্সিলর আটক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৬

রংপুর সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৩। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রংপুর র‌্যাব-১৩ ক্যাম্প ইনচার্জ মেজর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর স্টেশন এলাকা থেকে রাজু আহমেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে তাকে রংপুর কোতয়ালী থানায় হস্থা করা হয়েছে।

রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাউন্সিলর রাজু আহমেদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে । তার নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।